![]() |
| ছবি : সংগৃহীত |
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে বিদেশ ভ্রমণে বাধা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন তাঁর বোন মাহজাবিন আহমদ মিমি। তিনি জানান, “আমার ভাইকে বিদেশ যেতে দেওয়া হয়নি।” কখন এ ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, “সম্ভবত বুধবার দিন এটি ঘটে।”
বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় সোহেল তাজ দেশ ছাড়তে পারেননি।
প্রসঙ্গত, তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০১ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালেও একই আসন থেকে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
তবে ২০০৯ সালের মে মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।
দৈনিক কথা / রাকিব
