পাকিস্তানের ডেরা ইসমাইল খানের ধানাসার এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বেলুচিস্তান থেকে ডেরা ইসমাইল খানে যাচ্ছিল পরিবারটি। পথিমধ্যে ঢালু রাস্তায় গাড়িটির ব্রেক হঠাৎ বিকল হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং মুহূর্তেই ঘটে এই দুর্ঘটনা।
ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান, যাদের মধ্যে পাঁচজন নারী, একজন পুরুষ এবং এক শিশু ছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে রেসকিউ কর্মীরা। এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন দারিয়া খান, আহমেদ ও ১০ বছর বয়সী ইউসুফ। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে।
দৈনিক কথা / রাকিব
