দুপুরের খাবারের পর ঘুম, উপকারী নাকি অলসতার লক্ষণ ?

ছবি : সংগৃহীত


অনেকের জন্য দিনের বেলা একটু চোখ বুজে বিশ্রাম নেওয়া মানেই যেন শরীরের ‘রিসেট বাটন’ টিপে দেওয়া। দুপুরের খাবারের পর কিছুক্ষণ ঘুম মন ও শরীর, দুইয়েরই জন্য বেশ উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা।


দিনের বেলার ঘুমের উপকারিতা

যদি সঠিক সময়ে এবং সীমিত সময়ের জন্য ঘুমানো যায়, তবে এটি শরীরকে নতুন করে শক্তি জোগায়। মাত্র ১০ থেকে ২০ মিনিটের একটি ছোট্ট ঘুম আপনাকে দিতে পারে —

  • মনোযোগ ও কাজের দক্ষতা বাড়াতে সাহায্য
  • শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক
  • মানসিক চাপ ও ক্লান্তি কমাতে কার্যকর
  • সারাদিন মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা


কখন ক্ষতিকর হতে পারে

তবে দিনের বেলার ঘুম সবসময় ভালো ফল দেয় না। এক ঘণ্টার বেশি ঘুম শরীরের প্রাকৃতিক ঘুমচক্রে ব্যাঘাত ঘটাতে পারে। এর ফলে ঘুম থেকে উঠার পর মাথা ভার লাগা, ঝিমুনি বা বিভ্রান্তি দেখা দিতে পারে। দীর্ঘ সময় ধরে ঘন ঘন এমন ঘুম হৃদরোগ, ডায়াবেটিস ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিতও হতে পারে।


করণীয়

দিনের বেলার ঘুম খারাপ নয়, তবে এর সময় ও পরিমাণ গুরুত্বপূর্ণ। দুপুরের খাবারের পর ১০–২০ মিনিটের একটা সংক্ষিপ্ত ঘুম শরীরকে সতেজ রাখে এবং মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে। নিয়মিতভাবে অল্প সময় ঘুমান, কিন্তু বেশি সময় ধরে নয়। নিজের শরীরের চাহিদা বুঝে তবেই বিশ্রাম নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন