টি-টোয়েন্টি হারের শোধ নিতে ওয়ানডেতে মাঠে নামছে আফগানরা

ছবি : সংগৃহীত


টি-টোয়েন্টি সিরিজ হেরে বেশ বাজে অবস্থায় পড়েছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেনি তারা। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ওয়ানডে ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নামছে আফগানরা। আবুধাবিতে শুরু হতে যাওয়া এই সিরিজে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


ইনজুরির কারণে দলে রাখা যায়নি মোহাম্মদ সালেমকে। তার জায়গায় সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা বিলাল সামি। তার পারফরম্যান্সের পুরস্কারই এবার জাতীয় দলে ডাক হিসেবে এসেছে।


বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। সিরিজের বাকি দুটি ম্যাচও (১১ ও ১৪ অক্টোবর) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। দুই দিন আগেই নিজেদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।


আফগানিস্তান দল

হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন