![]() |
| ছবি : সংগৃহীত |
মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশে খুব সক্রিয় নয়। তবে উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির মাত্রা মাঝারি থেকে ভারী হতে পারে, বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা তুলনামূলকভাবে অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঢাকাসহ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা ঢাকার, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় অপরিবর্তিত থাকতে পারে, অন্যত্র সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় একই থাকবে।
শনিবার (১১ অক্টোবর) ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশ এবং প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে বৃষ্টিপাতের মাত্রা কমতে পারে এবং দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে শুরু করবে।
