সুমুদ ফ্লোটিলার আটক নিয়ে যা বললেন এরদোগান

ছবি : সংগৃহীত


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনাকে সরাসরি “সমুদ্র দস্যুতা” বলে মন্তব্য করেছেন।


নিজ দলের একেপি’র এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এই হামলা প্রমাণ করে দিয়েছে যে, গাজায় ইসরাইলের গণহত্যা আড়াল করতে তাদের সরকার এখন মরিয়া হয়ে উঠেছে।


এরদোগান আরও বলেন, “গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তির ন্যূনতম সুযোগকেও সহ্য করতে পারে না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্বের সামনে গাজার ভয়াবহ পরিস্থিতি এবং ইসরাইলি হত্যাযজ্ঞ উন্মোচিত করেছে। আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের কখনো একা ছেড়ে দেব না। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও স্থায়ী শান্তির জন্য সর্বশক্তি দিয়ে কাজ চালিয়ে যাব।”


এর আগে গাজা উপত্যকার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী ফ্লোটিলায় হামলা চালায় ইসরাইলি নৌবাহিনী। এতে অন্তত ৩১৭ জন স্বেচ্ছাসেবীকে আটক করা হয়েছে। ইসরাইল জানিয়েছে, গাজাগামী ৪৪টি জাহাজের মধ্যে মাত্র একটি ছাড়া বাকি সবগুলো আটক করা হয়েছে।


আটক হওয়া স্বেচ্ছাসেবীরা এসেছেন বিভিন্ন দেশ থেকে। তাদের মধ্যে স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন।

সূত্র: আল-জাজিরা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন