![]() |
| ছবি : সংগৃহীত |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও সদ্য নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে গিয়ে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবরের পাশে দাঁড়িয়ে তিনি আবেগে ভেঙে পড়েন এবং নিজেই দোয়া করেন। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহও উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের পর তিনি কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে অবস্থিত শহীদ আবরার ফাহাদ স্মৃতি লাইব্রেরি ও গ্রন্থাগারে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন।
সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার, শহর আমীর এনামুল হক, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের প্রার্থী আফজাল হোসেন, শহর শিবির সভাপতি হাফেজ আবু ইউসুফ, জেলা সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মানুষ।
