২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৯, ভর্তি ১,০৪২ জন

ছবি : সংগৃহীত


দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১২ জনের প্রাণহানি ঘটেছে।


শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পাওয়া তথ্যে বলা হয়, শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।


এ সময়ে সর্বাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, মোট ২০১ জন। দেশের বিভিন্ন হাসপাতালে এখনও ডেঙ্গু আক্রান্ত বহু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন