ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

ছবি : সংগৃহীত


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে (২৭ সেপ্টেম্বর) ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে আয়োজিত এই সমাবেশে হাজারো সমর্থক ও কর্মী অংশ নেন।

বিক্ষোভে যোগ দেন ইমরানের বোন আলেমা খানও। অংশগ্রহণকারীরা ইমরানের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সরকারবিরোধী নানা স্লোগান দেন।

২০১৮ সালে সাবেক ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে শুরু থেকেই সেনাবাহিনীর সঙ্গে তার টানাপোড়েনের খবর শোনা যায়। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে তিনি পদচ্যুত হন। এর পরের বছর দুর্নীতির মামলায় আটক হয়ে সাজা পান। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে রয়েছে শতাধিক মামলা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন