ইজরায়েলের পর্যটন এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, আহত কমপক্ষে ৩২


ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ড্রোন দক্ষিণ ইলাত বন্দরে আঘাত হানলে অন্তত ৩২ জন বসতি স্থাপনকারী আহত হন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

ঘটনার পরপরই ইজরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সতর্ক সাইরেন বাজা মাত্রই নিরাপত্তা বাহিনী ও চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, ড্রোন আঘাত হানার পর ইলাতের একটি পর্যটন এলাকায় আগুন ধরে যায়। একটি ভিডিওতে দেখা গেছে, হামলা ঠেকাতে মোতায়েন করা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। অন্য একটি ভিডিওচিত্রে দেখা যায়, ড্রোনটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করছে।

চিকিৎসকের তথ্য অনুযায়ী, অন্তত পাঁচজন গুরুতরভাবে জখম হয়েছেন, যাদের মধ্যে দু’জন শার্পনেলের আঘাতে মারাত্মক আহত। আরও কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইয়েমেনি বাহিনী এর আগেও একাধিকবার ইলাতকে টার্গেট করেছে। গত সপ্তাহেও তাদের ড্রোন ইলাতের একটি হোটেলে গিয়ে বিস্ফোরিত হয়। সূত্র : মেহের

দৈনিক কথা / আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন